bignews24x7bangla.com

ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক দূর্ঘটনা !!

ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক দূর্ঘটনা !!

হুগলি :চন্দননগর পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিলো পোলবার শঙ্করবাটি গ্রামের বারোয়ারীর সদস্যরা।শঙ্করবাটি হাই স্কুলে দুর্গা পুজো হয়। জানা গেছে,ঠাকুরের গাড়ি গ্রামে পৌঁছে গেলেও পিছনে থাকা চারচাকা গাড়িটি তখনো যায়নি।সেই গাড়িতে চালক সহ ছয়জন ছিলেন। পুজো কমিটির এক সদস্য জানান,অনেক দেরী হচ্ছে তখনো চারচাকা গাড়ি কেন ফিরছে না দেখে ওই গাড়িতে থাকা একজনকে ফোন করা হয়।

পুলিশ ফোন ধরে এবং জানায় যে দুর্ঘটনা হয়েছে।কমিটির সদস্যরা সেখানে পৌঁছায়।তাদের উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। গতকাল মধ্যরাতে চন্দননগর রেল ওভার ব্রীজ থেকে নামার সময় রাস্তার পাশে থাকা ইটের পাঁজায় সজোরে ধাক্কা মারে চারচাকা গাড়িটি।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।চারজনকে গুরুতর আহত অবস্থা উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।সেখানে একজনের মৃত্যু হয়।একজনকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।বাকি দুজনের চিকিৎসা চলছে চুঁচুড়ায়। মৃতদেহ ময়না তদন্ত হবে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।ঘটনায় শোকের ছায়া শঙ্কর বাটি গ্রামে।

এক ক্লিকে সব খবর
এক ক্লিকে সব খবর
Sourav Hatui
Leave a Reply