বিগ নিউজের তরফে সারদ সম্মান দেওয়া হল দুর্গাপুজোকে “বনদুর্গা” হিসেবে পূজা করা উদ্যোক্তাদের হাতে!
জলপাইগুড়ি : বিগ নিউজের সারস সম্মান পেলেন এক বিরল পুজো উদ্যোক্তারা জলপাইগুড়ি জেলার সাংবাদিক খাদিমুল ইসলাম এমন এক বিরল পুজো উদ্যোক্তাদের হাতে সারস সম্মান তুলে দিলেন যা কল্পনাতীত। কীভাবে তাদের বেছে নেওয়া হলো এবং কীভাবে তাদের সন্ধান মিললতা সত্যিই বিস্ময়কর।গতকাল বিগ নিউজে একটি বিশেষ খবর সম্প্রচার করা হয়েছিল। সেই খবর শুনলে অনেকের শরীরে শিহরণ জাগবে।
Read More :মহাষষ্ঠীতে জমজমাট কোলাঘাটের কাঠচড়ায় ক্রিকেট ক্লাব এইট্টির পূজা মন্ডপ
যখন চারিদিকে দুর্গোৎসবের আড়ম্বর শহরের বিগ বাজেটের পুজো তখনও কিছু মানুষ দুর্গা পুজোকেই বনদুর্গা’ রূপে পূজিত করেন। এ এক বিরল দৃশ্য যার সাক্ষী থাকল বিগ নিউজ বাংলা। এই বিশেষ দুর্গোৎসব আয়োজন করেন প্রায় ৫০টি পরিবারের মানুষ। একদিকে জঙ্গল অন্যদিকে চা বাগান ঘেরা পরিবেশে তারা বসবাস করেন। শহরের মতো জাঁকজমকপূর্ণ পুজোয় তাদের অংশগ্রহণ সম্ভব নয়। তাই দুর্গা পুজোকেই বনদুর্গা হিসেবে পূজিত করে আনন্দ ভাগ করে নেন। এবারের সেই পুজোয় উপস্থিত ছিলেন জলপাইগুড়ির ডিএফও বিকাশ ভি মোলারঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য জেলা পরিষদের সদস্য সীমা চৌধুরী এবং একাধিক বনকর্মী।
উল্লেখযোগ্য ২০০৭ সালে তৎকালীন বন আধিকারিক কল্যাণ দত্ত এই পুজোর উদ্বোধন করেছিলেন। তারপর থেকে প্রতিবছর বনদুর্গা হিসেবে দুর্গা পূজিত হচ্ছে। এবারে সেই পুজো পা দিল ১৮ বছরে। স্থানীয় পরিবারের মানুষজন খুশি মনে দুর্গোৎসবে সামিল হয়েছেন।
Leave a Reply