bignews24x7bangla.com

দূর্ঘটনায় মৃত্যু একটি স্কুলের শিক্ষিকা ও তাদের পরিবারের

দূর্ঘটনায় মৃত্যু একটি স্কুলের শিক্ষিকা ও তাদের পরিবারের

হুগলি :  দূর্ঘটনায় মৃত্যু একটি স্কুলের শিক্ষিকা ও তাদের পরিবারের !!!! ডানকুনি শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম উচ্চ বালিকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষিকা তাদের সন্তানদের নিয়ে পুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিলেন।রবিবার বিকালে ছত্তিসগড়ের কানহা ন্যাশনাল ফরেস্ট ঘুরে বিলাসপুর স্টেশন যাওয়ার পথে জাতীয় সড়কে তাদের suvগাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।গাড়িতে চালক সহ মোট দশজন ছিলেন।তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

বাকিদের চিকিৎসা চলছে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে। শ্রীরামপুরের বাসিন্দা মুনমুন বাগ আর তার ছেলে ছিলেন পর্যটক দলে।মুনমুন ডানকুনির শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম স্কুলের শিক্ষিকা। তার স্বামী দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দেন। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের বাড়ির কাছে ওই স্কুল।সুবীর বাবু স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলেন।হুগলি ডিআই এবং অতিরিক্ত জেলা শাসক(উন্নয়ন) এর সঙ্গেও কথা বলে দূর্ঘটনায় পড়া শিক্ষিকাদের সব রকম সাহায্যের কথা জানান।

শিক্ষা কর্মাধ্যক্ষ বলেন,খুবই মর্মান্তিক এই দূর্ঘটনা।ডানকুনি স্কুলের শিক্ষিকারা যেমন ছিলেন এই স্কুলে আগে ছিলেন বর্তমানে কলকাতার এক স্কুলে চলে যাওয়া এক শিক্ষিকাও তাদের সঙ্গে ছিলেন বলে শুনেছি।ছত্তিসগড়ে যে কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে আমাদের সাংসদ আছেন তিনিও সব রকম ব্যবস্থা করবেন।

এক ক্লিকে সব খবর
এক ক্লিকে সব খবর
Sourav Hatui
Leave a Reply